পুলিশের তৎপরতায় উদ্ধার একটি আগ্নেয়াস্ত্র, ধৃত একব্যক্তি
কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম: আজ দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারুইপুর জেলা পুলিশের অধীনে সোনারপুর থানা এলাকায় থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত ব্যাক্তির নাম সুদীপ্ত দাস ওরফে বাচ্চু বয়স উন্নচল্লিশ।এই ব্যাক্তি র কাছ থেকে উদ্ধার করা হয়েছে একটি দেশী পিস্তল ও তাজা কার্তুজ। এদিন গোপন সূত্রে খবর পেয়ে সোনারপুর থানার এ এস আই শ্রী বিশ্বজিৎ সরকারের নেতৃত্বে একটি টিম হানা দেয় সুদীপ্ত দাস এর বাড়িতে। তল্লাশি চালিয়ে সেখান থেকে উদ্ধার করা হয় এই আগ্নেয়াস্ত্র।
ঘটনার সুত্রপাত কিছুদিন আগে এই সুদীপ্ত দাস ওরফে বাচ্চু একটি দেশীয় অস্ত্র নিয়ে আসে। এবং তার মা ও ভাইদের ভয় দেখানো হয়। খবর টি সোনারপুর থানায় যায়। এবং সোনারপুর থানার এ এস আই বিশ্বজিৎ সরকারের নেতৃত্বে একটি টিম হানা দেয় এবং আগ্নেয়াস্ত্র সহ সুদীপ্ত দাস কে ধরে। এবং তাকে বারুইপুর জেলা পুলিশের আদালতে তোলা হলে তাকে বিচারবিভাগীয় তদন্তের জন্য পুলিশের ডিমান্ড নিয়ে আসা হয়েছে।এই অস্ত্র কোথায় থেকে আনা হয়েছে তা সুনিশ্চিত করতে।।

আপনার মতামত লিখুন
Array