ঘোড়াঘাটে চেয়ারম্যানের অনুকরণীয় উদ্যোগে বাক প্রতিবন্ধীদের মাঝে শীতবস্ত্র বিতরণ
ঘোড়াঘাটে চেয়ারম্যানের অনুকরণীয় উদ্যোগে বাক প্রতিবন্ধীদের মাঝে শীতবস্ত্র বিতরণ
ঘোড়াঘাটে চেয়ারম্যানের অনুকরণীয় উদ্যোগে বাক প্রতিবন্ধীদের মাঝে শীতবস্ত্র বিতরণ
ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের ঘোড়াঘাটে মানবিকতার এক অনন্য নজির স্থাপন ও অনুকরণীয় উদ্যোগ গ্রহণ করেন ৩নং সিংড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহকারী অধ্যাপক সাজ্জাদ হোসেন। সমাজের অবহেলিত ও প্রান্তিক জনগোষ্ঠী- বাক প্রতিবন্ধীদের পাশে দাাঁড়িয়ে তিনি দেখিয়ে দিয়েছেন, চাইলে একজন জনপ্রতিনিধির সামান্য উদ্যোগও বড় পরিবর্তন এনে দিতে পারে।
শনিবার (৬ ডিসেম্বর) সকালে ৩নং সিংড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ১০ জন বাক প্রতিবন্ধীর হাতে শীতবস্ত্র হিসেবে জ্যাকেট তুলে দেন তিনি। জ্যাকেট পেয়ে তাদের মুখে ফুটে ওঠে আনন্দের উচ্ছ্বাস। অনেকেই ইশারায় কৃতজ্ঞতা জানান। স্থানীয়রা জানান, চেয়ারম্যান সাজ্জাদ হোসেন শুধু শীতের সময় নয়, বছরজুড়েই এসব প্রতিবন্ধী সহ বিশেষ শ্রেণীর লোকজনের খোঁজখবর নেন, তাদের সমস্যা দুঃখ-আনন্দ মন দিয়ে শোনেন এবং যথাসম্ভব সহযোগিতা করেন। তার এ মানবিক আচরণ এলাকাজুড়ে প্রশংসা কুড়িয়েছে।
এ বিষয়ে চেয়ারম্যান সাজ্জাদ হোসেন বলেন, “এরা সমাজের অবহেলিত অংশ। অনেকেই এদের কষ্ট বুঝতে পারে না। কিন্তু এরা আমাদেরই মানুষ, আমাদেরই পরিবার। আমি সব সময়ই তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। ইশারায় কথা বলতে বলতে এখন আমি নিজেই তাদের ভাষা বুঝতে শিখেছি। তাদের আনন্দই আমার আনন্দ।”
স্থানীয়দের মতে, সমাজের বিশেষ চাহিদাসম্পন্ন মানুষদের প্রতি এমন আন্তরিক দায়বদ্ধতা সত্যিই অনুকরণীয় উদাহরণ। মানবিক এ উদ্যোগ আরও অনেককে অনুপ্রাণিত করবে বলেও তারা আশা প্রকাশ করেন।

আপনার মতামত লিখুন
Array