বিএনপি দলের মধ্যে কোন সংকট সৃষ্টি হবে না, ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী

বাংলায় প্রতিদিন ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫, ৭:১৩ অপরাহ্ণ
বিএনপি দলের মধ্যে কোন সংকট সৃষ্টি হবে না, ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী

বিএনপি দলের মধ্যে কোন সংকট সৃষ্টি হবে না, ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী

ভেড়ামারায় খালেদা জিয়ার শারীরিক সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত,বিএনপি দলের মধ্যে কোন সংকট সৃষ্টি হবে না, ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী

হেলাল মজুমদার কুষ্টিয়া: গণতন্ত্রের মাতা সাবেক  তিন বারের প্রধানমন্ত্রী আপোষহীন দেশনেত্রী, বিএনপি’র  চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় ভেড়ামারা উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে শুক্রবার বিকেলে ভেড়ামারা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে   দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া -২ (ভেড়ামারা – মিরপুর) আসনের বিএনপি মনোনিত ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী,তিনি বলেন সাবেক  তিন বারের প্রধানমন্ত্রী আপোষহীন দেশনেত্রী, বিএনপি’র  চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বেশ কয়েক দিন হলো অসুস্থ হয়ে ঢাকা এভারকেয়ার  হাসপাতালে চিকিতসাধীন  আছেন তার   শারীরিক সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার ভেড়ামারা সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের মাঠে হাজার হাজার পুরুষ  নারী কর্মীরা  বেগম জিয়ার জন্য আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করছেন। তিনি আরো বলেন ফ্যাসিস্ট হাসিনা সরকার ১৬ বছর এই জনপ্রিয় দল  বিএনপিকে নিশ্চিহ্ন করার জন্য নেতাকর্মীদেরকে গুম খুম হামলা মামলা সহ এমন কোন ধরনের নাই সেটা করে নাই।এত অত্যাচারের পরেও একটি কর্মীও বিএনপি থেকে চলে যায় নাই। ঠিক তেমনি এখন যারা স্বপ্ন দেখছেন তারেক রহমান দেশে আসেন নাই বলে দলের মধ্যে সংকট হবে বা বিএনপির ক্ষতি হবে।

বিএনপি’র বিরুদ্ধে যত ষড়যন্ত্র হোক না কেন খালেদা জিয়া সুস্থ হতে  সময় লাগুক না কেন  তারেক রহমান দেশে যখন আসুক না কেন বিএনপি’র মধ্যে কোন সংকট সৃষ্টি হবে না। আমরা বিএনপির সাধারণ কর্মী হিসেবে একটাই আমাদের দায়িত্ব দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র কে শক্ত হাতে দমন করতে হবে এবং পাশাপাশি এবং পাশাপাশি ধানের শীষের পক্ষে সবাইকে  কাজ করতে হবে।

বিএনপি দলের মধ্যে কোন সংকট সৃষ্টি হবে না, ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী
ভেড়ামারায় খালেদা জিয়ার শারীরিক সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেড়ামারা উপজেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক উপজেলা পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান শাহাজান আলী, কুষ্টিয়া জেলা জজ কোর্টের পিপি সিরাজুল ইসলাম,  কুষ্টিয়া জজ কোটের জিপি  এ্যাড: মাহাতাব উদ্দিন, আহবায়ক কমিটি বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সুপ্রিম কোর্ট, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য শিহাবুল ইসলাম, উপজেলা আহবায়ক কমিটির সদস্য মন্জুর আলম দুলাল,উপজেলা যুবদলের সদস্য সচিব  মোশারফ হোসেন, জাতীয়তাবাদী দল ভেড়ামারা পৌর শাখার আহবায়ক  হাফিজুর রহমান জিন্নাহ, ধরমপুর ইউনিয়ন বিএনপি নেতা বিশিষ্ট  সমাজসেবক হাজী শামসুল হক, ধরমপুর ইউনিয়ন বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মান্নান,  উপজেলার স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মনিরুজ্জামান জুয়েল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এস এস আল হুসাইন সোহাগ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক রাজন আলী,  স্বেচ্ছাসেবক দলের  পৌর শাখার সদস্য সচিব নাহারুল ইসলাম  বকুল , উপজেলা জাতীয়তাবাদী ছাত্রদলের সদস্য সচিব ওয়াসিম আকরাম, মোকারিমপুর ইউনিয়নে ৩ ওয়ার্ডের ইউপি সদস্য ও মোকারিমপুর ইউনিয়ন যুবদলের সবেক সাংগঠনিক সম্পাদক  জান মহাম্মদ, অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মোকারিমপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শাহাদত হোসেন, অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন আতিয়ার রহমান, সহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের  নেতৃবৃন্দ। সহ হাজার হাজার নেতা কর্মী মহিলা কর্মী এই দোয়া অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

বাংলায় প্রতিদিন ফেসবুক পেজ